1 Answers
উদ্দীপকের দ্বিতীয় এবং তৃতীয় স্বভাবের মাছ হলো যথাক্রমে রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ।
রাক্ষুসে মাছ পুকুর বা জলাশয়ের সর্বত্র বিচরণ করে এবং খাদ্যের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করে। এ স্বভাবের মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। এদের কিছু কিছু প্রজাতি বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে এবং বংশধারা বজায় রাখে। যেমন- চিতল, মাগুর, শোল, গজার, বোয়াল, আইড়, পাংগাস ইত্যাদি। অপরদিকে অবাঞ্ছিত মাছ খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এ ধরনের মাছগুলোও জলাশয়ের সকল স্তরে বিচরণ করে এবং খাদ্য ও আবাসস্থলের জন্য চাষযোগ্য ও গুরুত্বপূর্ণ মাছের ওপর চাপ সৃষ্টি করে। এরা প্রাকৃতিক ও সম্পূরক সবধরনের খাবার খায়। যেমন- মলা, ঢেলা, পুঁটি, খলিশা, টেংরা ইত্যাদি।
অর্থাৎ, রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ চাষযোগ্য মাছের খাদ্য, আবাসস্থল ও জীবনের ওপর হুমকি হিসেবে কাজ করে। এদের উপস্থিতিতে চাষযোগ্য মাছের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়।
উপর্যুক্ত কারণগুলোর আলোকে বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় স্বভাবের রাক্ষুসে ও তৃতীয় স্বভাবের অবাঞ্ছিত মাছ আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে অন্তরায়, কথাটি যুক্তিযুক্ত।