1 Answers

রফিক উদ্দিন ফসল বিন্যাস পদ্ধতি অনুসরণ করে তার জমিতে ফসল উৎপাদন করেন।

কোনো নির্দিষ্ট এলাকায় রা জমিতে শস্য উৎপাদনের জন্য বার্ষিক যে পর্যায়ক্রম অনুসরণ করা হয় তাকে ফসল বিন্যাস বলে। কোনো এলাকার জলবায়ু, মানুষের চাহিদা ও কারিগরি জ্ঞান, কৃষি উপকরণের সহজলভ্যতা, মাটির ধরন ইত্যাদির ভিত্তিতে ফসল বিন্যাস করা হয়। প্রকৃতপক্ষে ফসল বিন্যাস কোনো এলাকার মাটির উর্বরতা রক্ষা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, শস্যের ফলন ও গুণগতমানের উন্নয়ন এবং কৃষকের আয় বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব বহন করে।

কোনো জমির ফসল বিন্যাস জানা থাকলে সারাবছর ফসল নির্বাচনের দুঃশ্চিন্তা থাকে না। ফসল বিন্যাস অনুসরণ করে শ্রমিক, মূলধন ও জমির যথার্থ ব্যবহার করা সম্ভব। তাছাড়া এক বা দুই ফসলের অতিরিক্ত ফসল উৎপাদন করতে পূর্ব থেকেই কৃষি উপকরণ সংগ্রহ করে রাখা যায়। এ পদ্ধতিতে শস্য চাষে খরচ কম হয়, কোনো জমি পতিত থাকে না এবং অধিক উৎপাদনের জন্য মিশ্র শস্য, আন্তঃশস্য ও অণুশস্য চাষ করা যায়। ফসল বিন্যাস অবলম্বন করায় উপরিউক্ত কারণে রফিক উদ্দিন লাভবান হয়েছিলেন।

6 views

Related Questions