1 Answers
উদ্দীপকে উল্লিখিত আঃ রহমান কোয়েল পালন করে আদিলের চেয়ে লাভবান হন।
আদিল ১০০টি কোয়েল খাঁচায় পালন করেন। খাঁচায় পালনের ক্ষেত্রে নির্দিষ্ট মাপের খাঁচা তৈরি করেন। কোয়েলের বয়স অনুযায়ী তিনি খাঁচার নেটে সুনির্দিষ্ট ফাঁকা দেন। এছাড়া খাঁচায় খাদ্য ও পানির পাত্র রাখেন এবং দরজা ও বারান্দার ব্যবস্থা রাখেন। অপরদিকে আঃ রহমান লিটারে ৮০ টি কোয়েল পালন করেন। লিটার পদ্ধতিতে তিনি তুষ, কাঠের গুঁড়া, বালি, ছাই, আখের ছোবড়া, খড়ের ছোট টুকরা ইত্যাদি ঘরের মেঝেতে বিছিয়ে লিটার তৈরি করেন। যার জন্য খরচ অনেক কম হয়। এ লিটার মাঝে মাঝে পরিবর্তন করতে হয়।
দুজনেই কবুতরের বাচ্চা বাঁচিয়ে রাখা, যথাযথ বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা, ডিম ও মাংস উৎপাদনের জন্য নিয়মিত একই মানের সুষম খাদ্য প্রদান করেন। দুজনেই বাচ্চার খাদ্যে ২৭% এবং পূর্ণবয়স্ক কোয়েলের খাদ্যে ২২-২৪% আমিষ সরবরাহ এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করেন।
একই পদ্ধতিতে এবং একই-জাতের কোয়েল পালন করলেও আদিলের পদ্ধতিতে খাঁচা তৈরির খরচ আঃ রহমানের লিটার তৈরির খরচের চেয়ে বেশি। এছাড়া খাঁচায় দরজা, জানালা, ছাদে ছাউনি, মেঝেতে প্লেনসিট বাবদ খরচ অনেক বেশি হয়।
সুতরাং খাঁচায় কোয়েল পালন সুবিধাজনক হলেও লিটার পদ্ধতিতে বাসস্থান বাবদ খরচ কম হয় বলে আঃ রহমান আদিলের তুলনায় অধিক লাভবান হন।