1 Answers

উদ্দীপকে সুজনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার গ্রামের বেকার ছেলে-মেয়েরা চন্দ্রমল্লিকা ফুল চাষ শুরু করলেও লাভবান হতে পারেনি। কেননা তারা চন্দ্রমল্লিকার চাষ করেছেন অসময়ে।

চন্দ্রমল্লিকা চাষের জন্য আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা গাছ সারা বছর বেঁচে থাকলেও ফুল ফোটে শীতকালে। দীর্ঘ দিবস, অধিক আলোক তীব্রতা ও অধিক তাপমাত্রা গাছের শুধু অঙ্গজ বৃদ্ধি ঘটায়। অধিকাংশ জাতেই রাতের দৈর্ঘ্য বা স্থায়ীত্বকাল ৯.৫ ঘণ্টার বেশি না হলে কুঁড়ি আসেনা বা ফুল ফোটে না। রাতের দৈর্ঘ্য এর কম হলে গাছ শুধু দৈহিকভাবে বাড়তে থাকে। তাপমাত্রা যদি ১০°সে. বা তার নিচে নেমে যায় তাহলে গাছের বৃদ্ধি কমে যায়, কিন্তু তাপমাত্রা ১৫° সে. এ উঠলেই গাছ দ্রুত বাড়তে শুরু করে। তাপমাত্রা ২৫° সে. এর উপরে উঠে গেলে কাণ্ড লম্বা ও সরু হয়ে যায়। শাখা কলমের সময় যদি কয়েকদিন ধরে ১৬° সে. বা তার কাছাকাছি তাপমাত্রা বিরাজ করে তাহলে তাড়াতাড়ি শিকড় গজায়।

চন্দ্রমল্লিকার চাষ সহজ ও অনেক লাভযোগ্য। তবে শীতকালীন ফুল হলেও এর চাষ শুরু করতে হয় বর্ষাকালে। বেকার ছেলেমেয়েরা বর্ষাকালে চাষ শুরু না করে অন্য সময়ে শুরু করে থাকবে। এ কারণেই তারা সুজনের মতো লাভবান হয়নি।

5 views

Related Questions