1 Answers
উদ্দীপকের আফাজ মিয়ার এলাকার মাটি বেলে প্রকৃতির হওয়ায় তাকে বোরো ধান চাষ করে লোকসান গুণতে হয়।
বোরো ধান চাষের জন্য প্রয়োজন দোআঁশ মাটি। অর্থাৎ মাটিতে বালি, পলি ও কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি এবং মাটির পানি শোষণ ও ধারণ ক্ষমতা উভয়ই বেশি হতে হয়। এই মাটির নমনীয়তা বেশি হওয়ায় ঢেলা সৃষ্টি হয় না। এ ধরনের মাটিতে বোরো ধান ভালো জন্মে।
কিন্তু কৃষক আফাজ মিয়া বোরো ধান চাষ করেছিল বেলে মাটিতে, যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালিকণা থাকে। বেলে মাটিতে পলি ও কর্দমকণার পরিমাণ কম, মাটি ঢিলা ও ঝুরঝুরে, পানি ধারণ ক্ষমতা কম, এমনকি জৈব পদার্থের পরিমাণও কম। ফলে সেখানকার মাটি অনুর্বর হওয়ায় তা কৃষিকাজের জন্য তেমন উপযোগী নয়। তাই বেলে মাটিতে ধান চাষ করলেও ভালো ফলন পাওয়া যায় না।
পরিশেষে বলা যায়, উল্লিখিত কারণে কৃষক আফাজ মিয়া বর্গাকৃত জমির মাটিতে বোরো ধান চাষ করে লাভবান হয়নি বরং তাকে লোকসান গুনতে হয়।