1 Answers

এক জাতের ধানের সঙ্গে অন্য জাতের ধানের একবার সংকরায়ণ করে যে জাত উৎপাদন করা হয় তাকে হাইব্রিড ধান বলে। ব্রি হাইব্রিড ধান-৪ আমন মৌসুমের ধান। এটি বোরো মৌসুমে চাষ করা যায় না। কারণ ফসলের ফলন, দৈহিক বৃদ্ধি ও পরিপক্বতা সরাসরি মৌসুমের সাথে সম্পর্কিত। ব্রি হাইব্রিড ধান-৪ এর পুষ্পায়ন ও দৈহিক বৃদ্ধির জন্য যে আবহাওয়া দরকার তা বোরো মৌসুমে থাকে না। তাই উপযুক্ত মৌসুম ব্যতীত অন্য মৌসুমে চাষ করলে ফসলের ফলন ভালো পাওয়া যায় না।

4 views

Related Questions