1 Answers

যে ধান গাছের সার গ্রহণ করার ক্ষমতা অধিক এবং ফলন বেশি হয় তাকে উফশী ধান বলে। উফশী জাতের ধানের গাছ খাটো, মজবুত ও পাতা খাড়া হয়। ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। উফশী ধানে যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন- রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা, লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ইত্যাদি সংযোজিত হয় তখন তাকে আধুনিক ধান বলে। অর্থাৎ, সকল আধুনিক ধানে উফশী গুণ বিদ্যমান থাকে কিন্তু সকল উফশী ধান আধুনিক ধান নয়।

6 views

Related Questions