1 Answers

আফাজ মিয়ার এলাকার মাটি বেলে প্রকৃতির।

যেসব মাটির নমুনায় ওজন ভিত্তিতে ৭০% বা এর বেশি বালিকণা থাকে তাকে বেলে মাটি বলে। বেলে মাটিতে পলি ও কর্দমকণার পরিমাণ কম, ঢিলা ও ঝুরঝুরে। এ মাটিতে স্থূল রন্দ্রের সংখ্যা বেশি বলে পানি ধারণ ক্ষমতা খুব কম। মাটির ছিদ্র বেশি হওয়ার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অধিক পরিমাণ বায়ু চলাচল করে। এ ধরনের মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম বলে এখানকার মাটি অনুর্বর। এর কলয়েডীয় গুণাগুণ খুব কম। শুষ্ক অবস্থায় এ মাটি বেশ নরম। তাছাড়া এই মাটি ভূমিক্ষয়কে তরান্বিত করে।

উল্লিখিত বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে আফাজ মিয়ার এলাকার মাটির প্রকৃতি জানা যায়।

4 views

Related Questions