1 Answers

উদ্দীপকে আলোচিত সারটি হলো ভার্মিকম্পোস্ট সার। এই সার মাটির ভৌত গঠন উন্নয়নে সহায়তা করে।

কেঁচো মাটির উপরিভাগের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র সুড়ঙ্গ তৈরি করে এবং মাটিতে বাতাসের পরিমাণ বৃদ্ধি করে। ফলে মাটিতে শুধু বাতাস নয়, পানি অনুপ্রবেশ ও পানিধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। মাটির এ ভৌত পরিবর্তন নানা জৈব ক্রিয়াকলাপ বৃদ্ধি করে। তাই ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে মাটির ভৌত গঠনের পরিবর্তন ঘটিয়ে ফসল উৎপাদনের জন্য উপযোগী করে তোলা যায়। এঁটেল মাটিতে ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে মাটি ঝুরঝুরে হয়ে উঠে এবং তাতে বাতাস ও পানি সরবরাহের পথ সুগম হয়। বালি মাটিতে পানি অতি সহজে চুঁইয়ে যায়। ভার্মিকম্পোস্ট বেলে মাটিতে দীর্ঘতর সময় রস ধরে রাখতে সহায়ক কাজ করে। অর্থাৎ ভার্মিকম্পোস্ট এঁটেল এবং বেলে উভয় ধরনের মাটিতে ইতিবাচক কাজ করে।

এভাবে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মাটির ভৌত গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions