1 Answers
উদ্দীপকে উল্লিখিত ইউরোপীয়ান দেশগুলোর ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে গঠিত সহায়তা সংস্থাটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়ন একটি স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা। ইউরোপ মহাদেশের মধ্যে গঠিত এ সংস্থা গড়ার মূল ধারণাটি আসে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা করার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের পর।
উদ্দীপকে দেখা যায়, নিজেদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইউরোপের দেশগুলো একত্রিত হয়ে একটি সংস্থা গঠন করে। এ সংস্থার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অন্তর্ভুক্ত দেশসমূহ অভূতপূর্ব উন্নয়নে সক্ষম হয়েছে। যেহেতু বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। তাছাড়া উক্ত সংস্থাটি ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিযোগিতা হ্রাস করে নির্ধারিত নীতিমালা অনুসরণের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইউরোপীয় দেশগুলোর ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে গঠিত সহায়তা সংস্থাটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।