1 Answers
উদ্দীপকে স্বপন অভ্যন্তরীণ বাণিজ্যের অধীনে খুচরা ব্যবসায় চালাচ্ছেন। পাইকার বা আমদানিকারকের নিকট হতে পণ্যসামগ্রী ক্রয় করে ভোক্তারে নিকট বিক্রয় করা হলে তাকে খুচরা ব্যবসায় বলে। যেমন- মুদির দোকান, স্টেশনারি ইত্যাদি।
উদ্দীপকে স্বপন তার বাবার ছোট মুদি দোকানে বসে। সে গঞ্জের বড় দোকান থেকে একত্রে মাল কিনে দোকানে নিয়ে আসে এবং অল্প অল্প করে গ্রাহকদের নিকট বিক্রয় করে। সাধারণত মুদি দোকানে যারা মালামাল বিক্রয় করে তারা খুচরা ব্যবসায়ীর মধ্যে পড়ে। অর্থাৎ স্বপন গঞ্জের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে মাল কিনে আনে এবং ক্রেতা বা ভোক্তাদের নিকট বিক্রয় করে। এক্ষেত্রে স্বপন একজন খুচরা ব্যবসায়ী। তাই বলা যায়, স্বপন অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত খুচরা ব্যবসায় চালাচ্ছেন।
5 views
Answered