1 Answers
উদ্দীপকে জনাব ইব্রাহিম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত পাইকারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত।
পণ্যের উৎপাদনকারক বা আমদানিকারক হতে অধিক পরিমাণ পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা অপেক্ষাকৃত বেশি দামে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।
উদ্দীপকে জনাব ইব্রাহিম মুন্সীগঞ্জে কোল্ড স্টোরেজ করেছেন। মৌসুমের সময় তিনি বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধির মাধ্যমে আলু সংগ্রহ করেন এবং নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তা ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বড় বড় বিক্রয়কেন্দ্রে নিয়ে আড়তদারদের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট পৌছানোর ব্যবস্থা করেন। তাই বলা যায়, জনাব ইব্রাহিম পাইকারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত।
4 views
Answered