1 Answers

উদ্দীপকে নিজামুল হকের ঢাকা হতে মালামাল কিনে এনে এলাকার ক্রেতাদের নিকট সরাসরি বিক্রয় করা পরিবহন বাণিজ্যের অন্তর্ভুক্ত।

উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে স্থানগত দূরত্ব বাণিজ্যের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এ বাধা দূর করার জন্য উৎপাদিত সামগ্রী মধ্যস্থ ব্যবসায়ীর হাত ঘুরে প্রকৃত ভোগকারীর নিকট পৌছানোর জন্য জল, স্থল ও আকাশপথে বিভিন্ন ধরনের পরিবহন প্রতিষ্ঠান কাজ করছে। উদ্দীপকে নিজামুল হকের কেরানীগঞ্জে একটি মুদি দোকান আছে। তিনি ঢাকার চকবাজার হতে মুদি সামগ্রী ক্রয় করে এলাকার গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিক্রি করে মুনাফা অর্জন করেন। নিজামুল হক চকবাজার হতে কেরানীগঞ্জের এলাকায় পণ্য বিক্রয় করে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন যা পরিবহনের মাধ্যমে সম্ভব হয়েছে।

তাই বলা যায়, উদ্দীপকে নিজামুল হকের ঢাকা হতে মালামাল কিনে এনে এলাকার ক্রেতাদের নিকট সরাসরি বিক্রয় পরিবহন বাণিজ্যের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions