1 Answers
উদ্দীপকে মি. হাবিব তার পণ্য ক্রেতাদের নিকট পরিচিত করার জন্য যে চিহ্ন ব্যবহার করেছেন, তাকে ট্রেডমার্ক বলে।
ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্কের মূল বিষয় হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্র্যতা বা ভিন্নতা।
উদ্দীপকে দেখা যায় মি. হাবিব স্বল্পমূল্যে বিদ্যুৎ উৎপাদনের একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তিনি তার আবিষ্কারের ওপর স্বার্থ সংরক্ষণের জন্য আইনগত সুরক্ষা নিয়েছেন। আইনগত সুরক্ষা থাকায় অনেকে তার উদ্ভাবিত পদ্ধতি নকল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মি. হাবিব তার উদ্ভাবিত যন্ত্রটি বাণিজ্যিকভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। বাজারে যন্ত্রটি ক্রেতাদের কাছে পরিচিত করে তোলার জন্য একটি স্বতন্ত্র চিহ্ন ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। এই স্বতন্ত্র চিহ্নটি ট্রেডমার্কের পরিচয় বহন করে। তাই বলা যায় মি. হাবিব তার পণ্য ক্রেতাদের নিকট পরিচিত করার জন্য যে চিহ্ন ব্যবহার করেছেন তা হলো ট্রেডমার্ক।