1 Answers
উদ্দীপকে মিস সুতপা প্রশিক্ষণ গ্রহণের পর যে কাজ করেছেন তাকে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ বলে।
নিজস্ব জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা সমাজের অন্যান্য ব্যক্তির কল্যাণ ও কর্মসংস্থানের কথা চিন্তা করে এবং নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে ঝুঁকি গ্রহণ করে ব্যবসায় সফল করার প্রচেষ্টা চালায়।
উদ্দীপকে মিস সুতপা এমবিএ পাস করে অন্যের অধীনে চাকরি না করে সমাজের মানুষের কর্মসংস্থানের চিন্তা করেন। তার ভাবনা অন্যের অধীনে চাকরি করে অনেক বেশি অর্থ-উপার্জন করা গেলেও নিজের কোনো স্বাধীনতা থাকে না এবং সমাজের মানুষকে চাকরি দেওয়া যায় না। তাই বিভিন্ন নকশা ও হাতের কাজের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে চিন্তা করে তিনি সেলাই, এমব্রয়ডারি ইত্যাদি কাজের প্রশিক্ষণ নিলেন। যার ফলে মিস সুতপা নিজের কর্মসংস্থানের মাধ্যমে ব্যবসায়ের উন্নতি সাধন করে পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে যা সমাজের মানুষদের কল্যাণ সাধন করবে। তাই বলা যায়, মিস সুতপা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করেছেন।