1 Answers
উদ্দীপকে বিভিন্ন পর্যায়ের নির্বাহীদের কাজ চক্ষুর সাথে তুলনীয়, যা ঠিকভাবে কাজ না করলে মিস আদিবা বিপদে পড়বেন- উক্তিটি যথার্থ। ব্যবস্থাপনা কার্য দক্ষতা ও যোগ্যতার সাথে পরিচালিত হলে তা যেমনি প্রতিষ্ঠানকে সফলতা দান করে তেমনি অকার্যকর বা অদক্ষ হলে কার্যকর ফল দিতে ব্যর্থ হয়।
উদ্দীপকে মিস আদিবার নির্দেশনার পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনাসহ নানান কাজ এখন বিভিন্ন পর্যায়ের নির্বাহিগণ সম্পন্ন করে থাকেন। মানবীয় ও বস্তুগত উপকরণ যতই উন্নত হোক না কেন ব্যবস্থাপনা কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করা না হলে তা কার্যক্ষেত্রে কোনোই ফল দিতে পারে না। এরূপ উপকরণাদি কোথাও একত্রে থাকলেও তা সংগঠন হয় না তাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে সাজিয়ে তাদের প্রত্যেকের করণীয় নির্ধারণ করে দিতে হয়। আর এক্ষেত্রে মিস আদিবাকে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে সাহায্য করতে হবে। পাশাপাশি শৃঙ্খলার মাধ্যমে প্রতিষ্ঠানের রীতিনীতি প্রতিষ্ঠা করে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনায় সাহায্য করতে হবে। এক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এভাবে ব্যবস্থাপনা কার্যপরিচালনা করে কর্মীদের মাঝে উত্তম সম্পর্ক সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে।
তাই বলা যায়, বিভিন্ন পর্যায়ের নির্বাহীদের কাজ অর্থাৎ ব্যবস্থাপকীয় কাজ সঠিকভাবে পালন না করলে মিস আদিবা বিপদে পড়বেন।