1 Answers
উত্ত বিষয়টি তথা কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবহার সমাজে বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি সমাজে প্রতিযোগিতার তীব্রতাও বৃদ্ধি করে।
প্রযুক্তির ব্যবহার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, কিন্তু প্রযুক্তির এই নানামুখী ব্যবহারের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে | বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে খুব সহজে অত্যাধুনিক ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে। অথচ আগেকার দিনে এক্ষেত্রে হালের গরু ও মানুষের কায়িক শ্রমে এসব কাজ করা হতো। অর্থাৎ, প্রযুক্তির ব্যবহারের কারণে কম সময়ে ও কম পরিশ্রমে কাজ করতে পারায় কৃষি শ্রমিকের প্রয়োজন কিছুটা হলেও কমেছে। আবার, বিদ্যুৎচালিত মোটর বা পাম্পের সাহায্যে বর্তমানে জমিতে সময়মতো সেচ দেওয়া হচ্ছে। অর্থাৎ, আগের দিনে যে সাধারণ পদ্ধতিতে মানুষ কৃষি জমিতে সেচ দিতো, বেশির ভাগ ক্ষেত্রেই সেভাবে আর জমিতে সেচ দেওয়া হয় না। ফলে ফসল মাড়াই কিংবা অন্যান্য কৃষি সংশ্লিষ্ট সব কাজেই প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। যার ফলে গ্রামের স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত যুবকেরা বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজ না পাওয়ায় তাদের মধ্যে প্রতিযোগিতাও বাড়ছে।
পরিশেষে বলা যায় যে, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সমাজে বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতার তীব্রতাও বৃদ্ধি করে।