1 Answers

উদ্দীপক দিয়ে নির্দেশিত বিষয় তথা সমাজবিজ্ঞান বিষয়ে কারণ সমাজের প্রতিটি মানুষের জ্ঞান থাকা প্রয়োজন। কারণ- 

প্রথমত: সামাজিক জীব হিসেবে আমাদের সমাজ সম্পর্কে ধারণা লাভ করা প্রয়োজন। আর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে জ্ঞানার্জন করা যায়। 

দ্বিতীয়ত: সমাজে সমস্ত সুযোগ-সুবিধা ও অধিকার কারা, কতটা, কীভাবে ভোগ করছে, আর কারাই বা সমাজের সম্পদ ও সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। 

তৃতীয়ত: বাংলাদেশ একটি অনুন্নত ও কৃষি প্রধান দেশ। এদেশের কৃষির বৈশিষ্ট্য, কৃষি সম্পর্ক, কৃষি কাঠামো ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে কৃষি উন্নয়নের সমস্যা দূরীকরণে সমাজবিজ্ঞান পথ নির্দেশ করে থাকে। 

চতুর্থত: বাংলাদেশে দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, জন অসন্তোষ, সম্পদহীনতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইত্যাদি বিষয় সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধানের সূত্র নির্ণয়ে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে। 

পঞ্চমত: সমাজ যেহেতু প্রধানত স্তরায়িত, তাই সমাজ উন্নয়নে কোনো শ্রেণির বা অর্থনৈতিক ও সামাজিক গোষ্ঠীর কী ভূমিকা থাকে তা নিয়ে সমাজবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায় যে, সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সঠিকপথে সামাজিক জীবন পরিচালিত করার জন্য সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন।

4 views

Related Questions