1 Answers

উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্রটি হলো গবাদিপশু নামক ক্ষেত্র। মানুষের মৌলিক চাহিদা পূরণে ক্ষেত্রটির অবদান রয়েছে। অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন যে সকল পশু গৃহে পালন করা হয় এবং যেগুলো দ্বারা উপকার পাওয়া যায় সেগুলোকে গৃহপালিত বা গবাদিপশু বলে। আমাদের দেশে গবাদিপশু বলতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি বোঝায়।

মানবদেহের গঠন, বৃদ্ধি, শক্তি সরবরাহ ও ক্ষয়পূরণে আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজন, যা গবাদিপশুর মাংস ও দুধ হতে আসে। গবাদি পশুর পশম দ্বারা বিভিন্ন ধরনের কম্বল, শীতবস্ত্র ও নরম পোশাক তৈরি করা হয়। গবাদিপশু বিশেষ করে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ একটি আদর্শ খাদ্য, যা মানুষের পুষ্টি নিরাপত্তা প্রদান করে।

মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপাদান হলো চিকিৎসা। এক্ষেত্রেও গবাদিপশুর যথেষ্ট অবদান রয়েছে। গবাদিপশুর মাংসে লৌহ থাকে, যা মানুষের রক্তশূন্যতা দূর করে। মাংসে থায়ামিন, ভিটামিন বি২ প্রচুর পরিমাণে থাকে বলে মাংসকে ভিটামিন বি- কমপ্লেক্সের উৎস বলা হয়। তাছাড়াও গবাদিপশুর দুধে খনিজ পদার্থ, ভিটামিন 'এ' এবং রোগ প্রতিরোধক এন্টিবডি থাকে। এছাড়া গবাদিপশুর চামড়া, চর্বি, শিং, ক্ষুর, হাড়, দাঁত ইত্যাদি ব্যবহার করে গড়ে উঠেছে ব্যাগ, স্যুটকেস, জ্যাকেট, বোতাম, এক্সরে ও ফিল্মের নেগেটিভ, রাবার, প্লাস্টিকসহ বিভিন্ন শিল্প। এসবের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে, আর তার অর্থ দিয়ে মানুষের শিক্ষা ও বাসস্থানসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

সুতরাং উপরের আলোচনা থেকে এটা বলা যায় যে, মানুষের মৌলিক চাহিদা পূরণে গবাদিপশুর অবদান অপরিসীম।

4 views

Related Questions