1 Answers
জামালের কৃষিবিদ বন্ধু বলেছিল, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে মাঠ ফসলের গুরুত্ব অনেক। যে সকল ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে, নিচু ও মাঝারি উঁচু জমিতে বেড়াবিহীন অবস্থায় তুলনামূলক কম পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে। নিচে এ ফসলের গুরুত্ব বর্ণনা করা হলো-
i. খাদ্যের সিংহভাগ যেমন- চাল, ডাল, গম ইত্যাদি মাঠ ফসল হতে পাওয়া যায়। বাংলাদেশে উৎপাদিত দানা জাতীয় ফসলের ৭৫%, ১০% ও ৯% আসে যথাক্রমে ধান, গম ও ভুট্টা থেকে।
ii. বস্ত্র তৈরির প্রধান কাঁচামাল পাট, তুলা, রেশম, তিসির আঁশ ইত্যাদি মাঠ ফসল হতে আসে।
iii. এদেশের গ্রামাঞ্চলের বেশির ভাগ ঘরই কাঁচা। গৃহ নির্মাণে ব্যবহৃত বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি কৃষিজ পণ্য মাঠ ফসল হতে আসে।
iv. রোগের চিকিৎসায় ব্যবহূত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাঁচামাল মাঠ ফসল হতে আসে।
V. শিক্ষার উপকরণ যেমন- কাগজ, পেন্সিল আসে বাঁশ, আখের ছোবড়া ও ধানের খড় হতে।
উপরিউক্ত বর্ণনা অনুযায়ী বলা যায়, জামালের কৃষিবিদ বন্ধুর বক্তব্যটি অত্যন্ত যুক্তিযুক্ত।