1 Answers
ইসলামি শিক্ষা বিস্তারে মক্তবের ভূমিকা অপরিসীম। মক্তবে ইসলামের প্রাথমিক মৌলিক ও অতীব প্রয়োজনীয় জ্ঞান, আদব, আখলাক, শিষ্টাচার, সভ্যতা, নম্রতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের স্নেহ, হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। শিশুরা পিতা-মাতার কাছ থেকে শিক্ষা লাভের পর মক্তবে গমন করে। সেখান থেকেই আদর্শ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। ইসলামি শিক্ষায় মক্তবের গুরুত্ব অত্যধিক। জীবনের প্রারম্ভিক সময় থেকে মানুষের মনে নৈতিকতা, শালীনতা, ভদ্রতা ইসলামি আদর্শ গ্রহণের মানসিকতা সৃষ্টি এবং অন্যায় ও অসত্যের প্রতি ঘৃণা তৈরিতে এটি এক অসামান্য ভূমিকা পালন করে।
ইসলাম শিক্ষার প্রাথমিক ও মৌলিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান 'মক্তব' অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। কেননা এখানে ইমান- আকিদা শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কুরআন-হাদিস শিক্ষা, প্রাথমিক শিক্ষা, আদব-কায়দা, নিয়ম-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দায়িত্ব এবং কর্তব্যবোধ শিক্ষা দেওয়া হয়।