1 Answers

হাসান যে মহান ওলির প্রতি ইঙ্গিত করেছে, তিনি হলেন পিরোজপুরের ছারছিনার মুফাস্সির হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ)। তিনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখেন।

পির সাহেব হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ) পিতার প্রতিষ্ঠিত ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা এবং দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হাজার হাজার নেছারিয়া আলিয়া মাদ্রাসাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষা বিস্তারে অভূতপূর্ব উন্নতি সাধন করেন। এছাড়া তিনি নিজে দেশের সকল অঞ্চলে ছালেহিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও তত্ত্বাবধানের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করেন। তারই স্বীকৃতিস্বরূপ সরকার ১৯৮০ সালে তাকে 'স্বাধীনতা পদক' প্রদান করে সম্মানিত করেন। বাংলাদেশের মাদ্রাসাসমূহের শিক্ষকদের একমাত্র সংগঠন 'বাংলাদেশ জমইয়াতুল সুদাররেসিনের' তিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর প্রচেষ্টায় মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে সামাজিক ও আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বায়ত্তশাসন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল মুখ্য। সুতরাং বলা যায়, হাসান যে মহান ওলির প্রতি ইঙ্গিত করেছে, শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে।

5 views

Related Questions