1 Answers

জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদের অধিকার আদায় তথা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ইসলামি শরিয়তের বিধানমতে, সন্তান জন্মদানের পর পিতামাতাকে তার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সন্তানকে শিষ্টাচার, ভদ্রতা-নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সততার শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতা সন্তানকে সমাজ ও রাষ্ট্রের প্রথা, আইনকানুন ইত্যাদি প্রশংসনীয় ও মানবিক গুণাবলি শিক্ষা দেবেন। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। পিতামাতার কাছ থেকে এসব শিক্ষা পাওয়া সন্তানের অধিকার; যে অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন জনাব হাসান ও মিসেস হাসান।

উদ্দীপকের জনাব হাসান ও মিসেস হাসান তাদের একমাত্র সন্তান নাহিদকে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেননি। এছাড়া সে পরিবার থেকে আদব-কায়দা ও শিষ্টাচারের শিক্ষা না পাওয়ায় তার মধ্যে এসব গুণ অনুপস্থিত। সে ধর্মের বিধিবিধান পালন তো করেই না, এমনকি এ সম্পর্কে তার কোনো ধারণাও নেই। তাই সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এবং পরিবারের প্রতি কোনো কর্তব্য পালন করে না। এর জন্য তার পিতামাতাই দায়ী। সুতরাং বলা যায়, সন্তানকে যথার্থ শিক্ষায় শিক্ষিত না করে জনাব হাসান ও মিসেস হাসান দম্পতি সন্তানের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন।

5 views

Related Questions