1 Answers

সুমন সাধারণত বাজার থেকে ধান বীজ সংগ্রহ করে বীজ উৎপাদনের জন্য জমিতে ধান রোপণ করে। বীজ উৎপাদনের ব্যবস্থাপনায় মানসম্পন্ন বিশুদ্ধ বীজের ব্যবহার জরুরি। সাধারণ চাষাবাদ ব্যবস্থাপনার চেয়ে অনেক বেশি সতর্কতা ও কৌশল অবলম্বন এবং পরিচর্যা করতে হয়। বীজের মৌলিকতা রক্ষার্থে পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া বীজ উৎপাদনের জমিতে জন্মানো অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ বা আগাছা তিন ধাপে- ফুল আসার আগে, ফুল আসার সময় ও পরিপক্ক পর্যায়ে তুলে ফেলার মাধ্যমে পরিচর্যা করতে হয়। সুমন তার জমিতে সর্বশেষে ফুল আসার সময় পরিচর্যা করে।

পরিশেষে বলা যায়, ভালো মানের বীজ ও সঠিক বীজ উৎপাদনে কৌশল বা বীজ উৎপাদনের কৃষিতাত্ত্বিক নীতিমালা অনুসরণ না করায় সুমনের উৎপাদিত ধানবীজ ভালো ফলাফল আনতে ব্যর্থ হয়।

4 views

Related Questions