1 Answers

হ্যাঁ, আমি মনে করি মিরাজের লোভের ফলাফল এবং বনি ইসরাইল জাতির লোভের ফলাফল একই ধারায় প্রবাহিত হয়েছিল। বনি ইসরাইলরা ছিল অবাধ্য জাতি। তাদেরকে আল্লাহ তায়ালা অশেষ রহমত দান করেছেন। অন্য কোনো জাতিকে ইসরাইল জাতির মতো এত রমহত দান করা হয়নি। এর পরও তারা বারবারই আল্লাহর নির্দেশ অমান্য করেছে। ফলে আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত বন্ধ করে দেন। মিরাজের ক্ষেত্রেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়।

রিয়াজ সাহেব তার ছোট ভাই মিরাজের সব দায়িত্ব গ্রহণ করলেও মিরাজ গোপনে নিজের জন্য টাকা সঞ্চয় করতে শুরু করে। এ বিষয়টি জানতে পেরে রিয়াজ সাহেব খুব মর্মাহত হন এবং ভাইকে সহযোগিতা করা বন্ধ করে দেন। আল্লাহ তায়ালা বনি ইসরাইলদের তিহ উপত্যকায় অবস্থানকালে ক্ষুধা নিবারণের জন্য বেহেশতের মান্না ও সালওয়া নামক খাবার প্রদান করেন। এই খাবার গ্রহণ করতে বলা হলেও ইসরাইল জাতিকে তা সঞ্চয় করে রাখতে নিষেধ করা হয়। কিন্তু তারা নিষেধ অমান্য করে তা জমা করে রাখে। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে মান্না সালওয়া নাজিল বন্ধ হয়ে যায়। ফলে তারা তীব্র দুঃখ-কষ্টের সম্মুখীন হয়। পরিশেষে বলা যায় যে, আল্লাহর নির্দেশ অমান্য করার মাধ্যমে ইসরাইল জাতি নিজেদের ওপর জুলুম ও দুর্ভাগ্যের দ্বার খুলে দিয়েছিল। ঠিক একইভাবে মিরাজ গোপনে টাকা সঞ্চয় করার মাধ্যমে নিজের ধ্বংসকে ত্বরান্বিত করেছিল।

5 views

Related Questions