1 Answers

হ্যাঁ, আমি মনে করি মিরাজের আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অযৌক্তিক। অস্বীকার করার আরবি প্রতিশব্দ হলো কুফর। যে ব্যক্তি কুফরি করে তাকে কাফির বলা হয়। কাফির আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস করে। আল্লাহর অসীম ক্ষমতা ও নিয়ামত অস্বীকার করে। নবি (স) যা নিয়ে এসেছেন, যে যে বিষয়ে বিশ্বাস স্থাপন করতে বলেছেন কাফির সেগুলোকে অবিশ্বাস করে। আল্লাহ তায়ালার আদেশ নিষেধ না মেনে তাঁর অবাধ্যতা করে। যা মিরাজের মধ্যে লক্ষ করা যায়।

উদ্দীপকের মিরাজ পৃথিবীর সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে থাকতে ভালোবাসে। সে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। বস্তুত সব পাপের মূল এবং সবচেয়ে বড় পাপ হলো কুফর। তাকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। হাত, পা, চোখ, কান, মেধা, মনন, বুদ্ধি, জ্ঞান, শক্তি, সামর্থ্য প্রভৃতি দান করেছেন। বাঁচিয়ে রাখার জন্য আলো, বাতাস, আগুন, পানি দিয়েছেন। ভোগের জন্য পৃথিবীজোড়া অগণিত জীবিকা দিয়েছেন। কাফির এ দান গ্রহণ করে কিন্তু দাতাকে অস্বীকার করে। মহান আল্লাহর সৃষ্টি হয়ে, তাঁর দেওয়া জীবন, ক্ষমতা ও নিয়ামত ব্যবহার করে তাঁর বিরোধিতা ও অকৃতজ্ঞতার মতো ভয়ঙ্কর পাপ আর নেই। আর এটা অত্যন্ত অযৌক্তিক।

উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আল্লাহর দেওয়া জীবনযাপন ও অসংখ্য নিয়ামত ভোগের পরও আল্লাহকে অস্বীকার করে মিরাজ অযৌক্তিক কাজ করেছে। মিরাজের উচিত আল্লাহর নিয়ামতের শোকর আদায় করা এবং তাঁর ইবাদতে মনোনিবেশ করা।

6 views

Related Questions