1 Answers

হ্যাঁ, সাদিক সাহেব মুনাফিকদের ব্যর্থ ব্যবসা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার সাথে আমি একমত পোষণ করছি। যারা মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয় এবং নামাজ, রোজাও পালন করে, কিন্তু অন্তরে কুফরি পোষণ করে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিকরা মুসলমানদের সাথে প্রতারণা করে। সাদিক সাহেবের বক্তব্যে এদের বৈশিষ্ট্য ফুটে ওঠেছে।

উদ্দীপকের সাদিক সাহেব মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, তারা হেদায়াতের বিনিময়ে খারাপ কাজ করে। এ প্রসঙ্গে কুরআনে ইরশাদ হয়েছে, এরাই সেসব লোক যারা হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনেছে, অতঃপর তাদের এ ব্যবসা লাভজনক হয়নি, আর না তারা সৎপথ প্রাপ্ত হয়েছে (সুরা আল-বাকারা: ১৬)। মুনাফিকদেরকে নিষ্ঠা ও সততার সাথে ইমান আনতে বললে তারা একে নির্বুদ্ধিতা বলে উপহাস করে। মুমিনদেরকে প্রতারিত করার জন্য তারা নিজেদের মুমিনদের শুভাকাঙ্ক্ষী ও সহযোগী হিসেবে পরিচয় দেয়। আবার কাফিরদের কাছে গিয়ে বিদ্রূপে অট্টহাস্যে ফেটে পড়ে। মুমিনদের সাথে নিজেদের শুভেচ্ছা, বিনিময়কে তারা আখ্যায়িত করে উপহাস হিসেবে। কিন্তু তাদের এ কার্যক্রম তাদের জন্য লাভজনক হয়নি। স্বার্থসিদ্ধির এ তৎপরতায় তারা বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। মুনাফিকরা এ প্রতারণামূলক আচরণের বিনিময় প্রক্রিয়ায় হেদায়েতের বিনিময়ে গ্রহণ করেছে গোমরাহিকে।

সুতরাং বলা যায়, মুনাফিকরা নিজেদের লাভবান মনে করলেও প্রকৃত বিচারে তারা ক্ষতিগ্রস্থ।

5 views

Related Questions