1 Answers

উদ্দীপকের উক্ত প্রতিবেশীর বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। কারণ ইসলামি রাষ্ট্র সকল মানুষের জন্য কল্যাণময় রাষ্ট্র। এখানে কেবল মুসলমানরাই শান্তিতে বসবাস করে তা নয়। মুসলমানদের পাশাপাশি অমুসলিম নাগরিকরাও সার্বিক নিরাপত্তা ও অধিকার ভোগ করার সুযোগ পান। ইসলামি রাষ্ট্রে অমুসলিমরা মেহমানের মতো। তারা একটি ছাড়া প্রায়শ মুসলিম নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা লাভের অধিকারী, তাদের অধিকারগুলো হলো- প্রাণের নিরাপত্তা লাভের অধিকার, সাহায্যে-সহযোগিতা লাভের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, সাংস্কৃতিক অধিকার, চাকরি লাভের অধিকার, পেশা নির্বাচনের অধিকার, শুল্কের ক্ষেত্রে সুবিধা লাভের অধিকার, দেওয়ানি আইনে সমানাধিকার হলেও কোনো অমুসলিম নাগরিক ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিশে শুরা সদস্য বা প্রাদেশিক শাসনকর্তা হতে পারবে না।

 

5 views

Related Questions