1 Answers
শরিফুল ইসলামের অনুসৃত মাযহাব অর্থাৎ শাফিঈ মাযহাব হলো মধ্যমপন্থি মাযহাব- আমি এ বক্তেব্যের সাথে একমত। ইমাম শাফেয়ি (র) একটি মধ্যমপন্থি মাযহাব প্রবর্তন করেছেন। তাঁর মাযহাবে বিভিন্ন মতবাদের মধ্যে সমন্বয় সাধনের প্রবল প্রচেষ্টা লক্ষ করা যায়। এ মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে আল কুরআনের সুস্পষ্ট ভাষ্যকে দলিল হিসেবে গ্রহণ করে তা বাহ্যিকভাবে প্রয়োগ করা। এ মাযহাবে হাদিসকে দ্বিতীয় পর্যায়ের দলিল হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে হাদিসকে কুরআনের সমকক্ষ বিবেচনা করা হয়েছে। এ ফিকহে হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করার ব্যাপারে কোনোরূপ শর্তারোপ করা হয়নি। অর্থাৎ হাদিসের ওপর তার রাবি আমল করেছে কি করেনি কিংবা হাদিস মাশহুর কি না তা বিবেচনা করা হয়নি।
উদ্দীপকে শাফিঈ মাযহাবের একটি দৃষ্টান্ত লক্ষ করা যায়। এখানে ওজুর ফরজ ছয়টি বলা হয়েছে। আর এটি আমল করাকে কুরআন মানার মতো ফরজ বলে ঘোষণা করা হয়েছে। এ মাযহাবের আইন-কানুন খুব রক্ষণশীল বা অতিরিক্ত যুক্তিভিত্তিক নয়। এখানে কুরআন-হাদিসের বিভিন্ন বিধানের যেমন সমন্বয় করা হয়েছে, তেমনি ইজমা-কিয়াসও উদারভাবে গৃহীত হয়েছে।
ওপরের আলোচনায় এটা প্রমাণিত যে শরিফুলের অনুসৃত মাযহাব অর্থাৎ শাফেয়ি মাযহাব একটি মধ্যমপন্থি মাযহাব।