1 Answers
উদ্দীপকে উল্লিখিত রেহানের পঠিত সমাজবিজ্ঞান বিষয়টিকে প্রাকৃতিক বিজ্ঞান বলা হয়। আমি এ বক্তব্যের সাথে একমত হতে পারছি না।
প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু বস্তুগত বা বাহ্যিক। এই বিষয়বস্তুর সাথে চিন্তন বা অনুভবের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের গবেষণার বিষয় অবস্তুগত এবং বিমূর্ত। প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণাধীন বিষয়বস্তুকে পরীক্ষাগারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে রেখে গবেষণা করা সম্ভব। অপরপক্ষে সমাজবিজ্ঞানের গবেষণার বিষয় সামাজিক মানুষ তথা সামাজিক সম্পর্ক যা সদা পরিবর্তনশীল ফলে সমাজবিজ্ঞানের গবেষণা কোনো নিয়ন্ত্রিত পরিবেশে চালানো সম্ভব নয়। প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণাধীন বস্তুসমূহের ইচ্ছামাফিক একটির সাথে অপরটির মিলন ঘটিয়ে এদের রাসায়নিক ক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব। কিন্তু সমাজবিজ্ঞানে গবেষণাধীন সামাজিক উপাদানসমূহের পরস্পর মিলন ঘটিয়ে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব নয় বললেই চলে। প্রাকৃতিক বিজ্ঞান একই বিষয় বার বার পরীক্ষা করলে ফলাফল প্রধানত একই পাওয়া যায়। অন্যদিকে সমাজবিজ্ঞানে একই বিষয়ে বার বার গবেষণা করলে গবেষণার ফলাফলে তারতম্য ঘটা সম্ভব। কেননা সামাজিক প্রপঞ্চসমূহ সর্বদা পরিবর্তনশীল। প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার পদ্ধতি অনেক উন্নত হলেও সমাজবিজ্ঞানের গবেষণার পদ্ধতি ততটা উন্নত নয়।
উপরের আলোচনার মাধ্যমে আমি বলতে পারি যে, সমাজবিজ্ঞানকে কোনোভাবেই প্রাকৃতিক বিজ্ঞান বলা যায় না।