1 Answers

ইসলামি শরিয়াহর যথার্থ প্রয়োগের জন্য ইসলামি রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের স্বাভাবিক গঠন বা দাবি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম মানব জীবনের সকল দিক ও বিষয় নিয়ে আলোচনা করেছে। আল্লাহ ঘোষণা করেন-

مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْ

অর্থ: আল কিতাবে (কুরআনে) আমি কিছুই অপূর্ণ রাখিনি (সুরা আনআম: ৩৮)। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনে আমাদের জন্য জরুরি সবকিছু বলে দিয়েছেন। বস্তুত শরিয়তের বিধানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় বিষয়েই আইন ও বিধান পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়েছে। ইসলামি শরিয়ত একটি রাষ্ট্রে যাবতীয় সকল বিষয়ে নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রের প্রকৃতি, তার পরামর্শভিত্তিক তথা গণতান্ত্রিক হওয়া, শাসন কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, ন্যায়সংগত কাজে আনুগত্য, যুদ্ধ, সন্ধিচুক্তি প্রভৃতি সর্ব বিষয়ে একটা বিধান রয়েছে ইসলামি শরিয়তে। এ বিষয়গুলো শুধু কুরআনে বর্ণিত হয়েছে তা নয়। এ সকল বিধানসমূহ রাসুলের সুন্নাতেও রয়েছে তার ব্যাখ্যা ও বাস্তবরূপ। তাই মতিন সাহেবের অভিমত তথা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামি শরিয়তের স্বাভাবিক গঠন যা যথার্থ।

5 views

Related Questions