1 Answers

ইসলামি রাষ্ট্রে প্রতিটি কর্মকাণ্ড ইনসাফভিত্তিক ও জনকল্যাণমূলক। আইনের শাসন প্রতিষ্ঠা ইসলামি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইসলাামি রাষ্ট্রের শাসকও শাসিতের দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট বিধায় ইসলামি রাষ্ট্র একটি আদর্শিক কল্যাণমূলক রাষ্ট্র।

ন্যায়ের শাসন প্রতিষ্ঠা: ইসলামি রাষ্ট্র এবং কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত হলো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, "যখন তোমরা লোকদের মাঝে বিচার করবে, তখন ন্যায়বিচার করবে"। সকল নাগরিকের সমান মর্যাদা ও অধিকার: ইসলামি রাষ্ট্রে সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। কেউ কারো অধিকার হরণ করতে পারবে না।

বেঁচে থাকার অধিকার: ইসলামি রাষ্ট্রে সকল নাগরিকের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। ব্যক্তি স্বাধীনতা: ইসলামি রাষ্ট্র নাগরিকের পূর্ণাঙ্গ ব্যক্তি স্বাধীনতার অধিকার প্রদান করেছে। ইসলামি রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেকটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসা লাভের অধিকার দেওয়া হয়েছে।

রাজনৈতিক অধিকার: মতামত প্রদান, ভোটদানের মাধ্যমে নেতা নির্বাচনসহ সকল রাজনৈতিক অধিকার ইসলামি রাষ্ট্রে রয়েছে। পরিশেষে বলা যায় যে, ইসলামি রাষ্ট্র আদর্শিক ও কল্যাণমূলক রাষ্ট্র।

4 views

Related Questions