1 Answers
শাহেদ ইসলামি পরিবারের আদর্শ সন্তান- উক্তিটি ইসলামের আলোকে যথার্থ। ইসলামি পরিবার কুরআন ও সুন্নাহর বিধিবিধানের আলোকে গড়ে ওঠে ও পরিচালিত হয়। এ পরিবারের প্রত্যেক সদস্য নিষ্ঠাবান মুসলিম। ইসলামি পরিবারের একজন সন্তান ইসলামের বিধান মেনে জীবনযাপন করে। ইসলামের আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে নিজের স্বভাব-চরিত্র গড়ে তোলে। যথাযথভাবে আল্লাহর ইবাদত করা, পিতামাতার আদেশ- নিষেধ মেনে চলা, নিয়মিত লেখাপড়া করা, ভালো সঙ্গী নির্বাচন এগুলো ইসলামি পরিবারের একজন সন্তানের অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকের শাহেদের ক্ষেত্রে এ বিষয়গুলো লক্ষ করা যায়।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, শাহেদ নিয়মিত নামাজ পড়ে ও A কুরআন তেলাওয়াত করে। সে লেখাপড়ায়ও ভালো। তার স্বভাব- চরিত্র মার্জিত এবং পোশাক-পরিচ্ছদ শালীন ও রুচিশীল। শাহেদের এসব আচরণের মাধ্যমে ইসলামি পরিবারের একজন সন্তানের প্রকৃত চরিত্র ফুটে উঠেছে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি পরিবারের একজন সন্তানের মধ্যে যেসব নৈতিক ও মানবিক গুণ থাকা প্রয়োজন, শাহেদের মধ্যে তা বিদ্যমান। তাই শাহদেকে ইসলামি পরিবারের একজন আদর্শ সন্তান বলা যায়।