1 Answers

সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা তত্ত্বটি উদাহরণসহ নিম্নে বিশ্লেষণ করা হলো-

আদর্শ নমুনা তৈরির মাধ্যমে সামাজিক বাস্তবতাকে অনুধাবন করার প্রচেষ্টা ওয়েবারের সমাজবিজ্ঞানের একটি মুখ্য প্রতিপাদ্য বিষয়। তিনি সমাজ অধ্যয়নে আদর্শ নমুনাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

ওয়েবার সামাজিক প্রপঞ্চ আলোচনা করতে গিয়ে আদর্শ নমুনা প্রয়োগ করেছেন। তবে এ আদর্শ নমুনা সমাজে খুঁজে পাওয়া যাবে না। কেননা এটি গবেষকের মনে থাকে। আদর্শ নমুনা দ্বারা সামাজিক সমস্যা অতীব বোধগম্য হয়ে ওঠে। তার মতে, সামাজিক কোনো ঘটনাকে ব্যাখ্যামূলক আলোচনা বা অনুসন্ধান করতে হলে প্রথমে সেই ঘটনার বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করতে হবে এবং একটা মানসিক রূপরেখা প্রণয়ন করতে হবে। এরপর দেখতে হবে ঐ মানসিক গঠনের সাথে বাস্তবতার কতটুকু মিল বা অমিল রয়েছে।

পরিশেষে আমরা বলতে পারি, ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনার মাধ্যমে সামাজিক বাস্তবতা অনুধাবন করা যায়। তাই এটি সমাজবিজ্ঞানের অন্যতম মুখ্য প্রত্যয় হিসেবে বিবেচিত।

উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত আত্মহত্যা ছাড়াও সমাজে ডুর্খেইম বর্ণিত উল্লিখিত দুই ধরনের আত্মহত্যা | সংঘটিত হয়।

4 views

Related Questions