1 Answers

আদর্শ রাষ্ট্র নয়, আদর্শ সমাজের রূপকার হিসেবে সমাজবিজ্ঞানী 'X' বা হার্বার্ট স্পেন্সার প্রদত্ত ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ।

স্পেন্সার তার 'Social Statics' নামক গ্রন্থে একটি আদর্শ সমাজের রূপরেখা অঙ্কন করেন। মূলত তিনি বাস্তব রাষ্ট্রের বিরোধী ছিলেন। তার মতে, এ বিশ্বে মৌলিক জিনিস হলো ব্যক্তির স্বাধীন সামর্থ্যকে প্রয়োগ করা যেখানে ব্যক্তির সুখ নিহিত। আর এ সুখ অর্জনের জন্য প্রত্যেক ব্যক্তির সমান স্বাধীনতা থাকা উচিত। তার মতে, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ জীবন ও চিন্তাধারার সব ক্ষেত্রেই প্রসারিত থাকবে। তিনি ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের দর্শন সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রের কাজ কী হওয়া উচিত সে সম্বন্ধে আলোচনা করেন।

স্পেন্সারের মতে, রাষ্ট্রের কার্যাবলি কেবল আইনশৃঙ্খলা রক্ষার কাজে সীমাবদ্ধ থাকা উচিত। যাতে মানুষের প্রাকৃতিক অধিকারগুলো সংরক্ষিত হয়। তিনি বলেন, ধর্ম, ব্যবসা-বাণিজ্য, সাম্রাজ্য বৃদ্ধি, সাহায্য প্রদান এমনকি শিক্ষাকেও রাষ্ট্রের নিয়ন্ত্রণ করা উচিত নয়। তিনি আরো মনে করেন, রাষ্ট্র কর্তৃক মুদ্রাব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ডাক বিভাগ পরিচালনা না করাই ভালো। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতায় বিশ্বাস করতেন।

উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, হার্বার্ট স্পেন্সার আদর্শ সমাজের রূপকার ছিলেন কিন্তু আদর্শ রাষ্ট্রের নয়।

4 views

Related Questions