1 Answers
সাদিকের জীবনযাপন থেকে ইসলামি শিক্ষার যে স্বরূপ জানা গেল তা হলো- ইসলামি শিক্ষা পূর্ণাঙ্গ এবং কুরআন- হাদিসভিত্তিক।
সাদিক বাস্তব জীবনে ইসলামের বিধান পরিপূর্ণরূপে মেনে চলেন। ইসলামি শিক্ষার আলোকে তিনি জীবন পরিচালনা করেন। এ শিক্ষা কুরআন ও সুন্নাহভিত্তিক। এ শিক্ষার প্রধান উৎস কুরআন ও হাদিস। এ দুটিই মুসলমানদের প্রধান অবলম্বন। রাসুলুল্লাহ (স) বলেছেন- আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটো দৃঢ়ভাবে ধারণ করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, অপরটি তাঁর রাসুলের সুন্নত। (মিশকাত) ইসলামি শিক্ষার সকল বিষয় কুরআনের আয়াত ও হাদিস থেকে প্রাপ্ত। ইসলামি জ্ঞান মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে।
মহানবি (স) আল্লাহ থেকে প্রাপ্ত ইলমের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। তাঁর প্রদত্ত ব্যাখ্যা-বিশ্লেষণ ও অন্যান্য বাণীই হলো হাদিস। ইসলামি শিক্ষা কুরআন ও হাদিসভিত্তিক। সে কারণে সাদিক জীবনের সকল ক্ষেত্রে কুরআন ও হাদিস যথাযথভাবে মেনে চলেন।