1 Answers

সাদেক সাহেবের গৃহীত পদক্ষেপটি বিশ্বভ্রাতৃত্বেরই অনুপ্রেরণা। পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই। সকলেই একই পিতা ও মাতার সন্তান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদাও সমান। আদম (আ) এর এই আদি পিতৃত্ব বিবেচনায় পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। ভ্রাতৃত্বের এ ধারণাটি পৃথিবীব্যাপী বিস্তৃত 'বলে এ ভ্রাতৃত্বের নাম বিশ্বভ্রাতৃত্ব।

উদ্দীপকে উল্লিখিত সাদেক সাহেব ঢাকা থেকে খুলনায় যাওয়ার সময় তার পাশে বসা ভদ্রলোকটি অসুস্থ হয়ে পড়লে সাদেক সাহেব লোকটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালেন। সাদেক সাহেবের এ কাজটি বিশ্ব ভ্রাতৃত্বের অনুপ্রেরণা; কেননা বিশ্ব ভ্রাতৃত্ব অনুসারে বিশ্বের সকল মানুষ একটি দেহের মতো। বিশ্বের সকল মুসলমান যেহেতু ভাই, ভাই তাই যদি কোনো ভাই অসুস্থ হয়ে পড়ে তার সেবা করা আমাদের কর্তব্য। আর এ দায়িত্ববোধের কারণেই সাদেক সাহেব উক্ত ভদ্রলোকটিকে হাসপাতালে নিয়ে সেবা করেন। সাদেক সাহেবের মতো আমাদেরও উচিত অসুস্থ লোকের সেবা করা।

5 views

Related Questions