1 Answers

উদ্দীপকের ফসল ডালকে 'গরিবের মাংস' বলা হয়। মাংসের ন্যায় ডালে পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকে। তবে যেখানে মাংসে ১০-১২% আমিষ থাকে সেখানে প্রজাতিভেদে ডালে ২০- ৩০% আমিষ থাকে। এছাড়া ভিটামিন 'এ' ও ভিটামিন 'ডি' এর পরিমাণও ডালের খোসা ও ভুসিতে বেশি।

ডাল বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। মাংসের তুলনায় ডাল দামে সস্তা হওয়ায় তা দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে সক্ষম বিশেষ করে শিশু ও বয়স্কদের আমিষের চাহিদা পূরণে ডাল গুরুত্বপূর্ণ। ডালে যথেষ্ট পরিমাণে লাইসিন নামক অ্যামাইনো এসিড বিদ্যমান যা সহজপাচ্য। এই আমিষ মানুষের স্বাস্থ্য গঠন ও দেহে শক্তি যোগাতে সক্ষম। এছাড়াও ডাল ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন 'বি' ও 'সি' এর সহজলভ্য উৎস। তাই অধিক দামে মাংস ক্রয় না করে ডাল ক্রয় করলে তা দরিদ্র জনগোষ্ঠীকে একই সাথে কম খরচে আমিষ, ভিটামিন ও খনিজের যোগান দেয়। সুতরাং, গরিবের মাংস হিসেবে ডাল অপরিহার্য একটি খাদ্য এবং মানুষের আমিষ ও ভিটামিনের অভাব পূরণে ডালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

6 views

Related Questions