1 Answers
আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে উচ্চ দামে মাংস ক্রয় করে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব নয়। কিন্তু ডালের মাধ্যমে কম খরচে আমিষের চাহিদা মেটানো সম্ভব। বিশেষ করে শিশু ও বয়স্কদের আমিষের চাহিদা পূরণে ডাল গুরুত্বপূর্ণ।
ডালে প্রজাতিভেদে ২০-৩০% আমিষ থাকে, যেখানে মাংসে এর পরিমাণ ১০-১২%। ভিটামিন 'এ' এবং ভিটামিন 'ডি' এর পরিমাণও ডালের খোসা ও ভুসিতে মাংসের তুলনায় বেশি থাকে। এছাড়াও ডাল ক্যালসিয়াম, আয়রণ, ভিটামিন 'বি' ও 'সি' এর সহজলভ্য উৎস। অধিক দামে মাংস ক্রয় না করে কম খরচে ডালের মাধ্যমে একই সাথে আমিষ, ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয় বলে ডালকে গরিবের মাংস বলা হয়।
5 views
Answered