1 Answers

হাদিস সংকলনের চরম উন্নতি ও বিকাশের কারণে হিজরি তৃতীয় শতককে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। হিজরি তৃতীয় শতকে পূর্ণ সনদসম্পন্ন হাদিসসমূহ স্বতন্ত্রভাবে সজ্জিত ও বিন্যস্ত হয়। এ সময়ে সনদের তারতিব ও বিশুদ্ধতার ওপর পূর্ণমাত্রায় গুরুত্বারোপ করা হয়। ইলমুল জারাহ ওয়াত তা'দীল এবং 'তানকীদুল হাদিস' শীর্ষক হাদিস নিরীক্ষার সূক্ষ্ম তত্ত্বত্ত্ব আলাদা বিভাগ হিসেবে গড়ে ওঠে। এ শতাব্দীতেই হাদিস সংশ্লিষ্ট জ্ঞান ও সংস্কৃতি জগতের এক একটি অক্ষয় পিরামিড 'সিহাহ সিত্তাহ' প্রণীত হয়।

7 views

Related Questions