উদ্দীপকের উক্ত বিষয় দুটির মধ্যে কোনো পার্থক্য থাকলে তা ছকের মাধ্যমে উপস্থাপন করো। (উচ্চতর দক্ষতা)
5 views
1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিষয় দুটি হচ্ছে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয় দুটির মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো নিচে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো-
| সমাজবিজ্ঞান | রাষ্ট্রবিজ্ঞান |
| ১. মূল প্রতিপাদ্য বিষয় সমাজ। | ১. মূল প্রতিপাদ্য বিষয় রাষ্ট্র। |
| ২. বিশ্লেষণের মূলক্ষেত্র সামাজিক সম্পর্ক বা মিথষ্ক্রিয়া। | ২. বিশ্লেষণের মূলক্ষেত্র রাজনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক আচরণ। |
| ৩. আন্তঃব্যক্তি, আন্তঃদল ও গোষ্ঠী, আন্তঃশ্রেণিসহ প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সঙ্গে ব্যক্তির দায়বদ্ধতার বহুমুখী সম্পর্কের বর্ণনা ও বিশ্লেষণ। | ৩. রাষ্ট্র, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী দল ইত্যাদির সঙ্গে ব্যক্তির অধিকার ও কর্তব্যের সম্পর্ক বিশ্লেষণ। |
| ৪. পরিধি খুবই ব্যাপক এবং বিস্তৃত। গোটা সমাজজীবনই এর পরিধিভুক্ত। | ৪. পরিধি তুলনামূলক কম বিস্তৃত এবং তা সমাজ জীবনের রাজনৈতিক দিকটিকেই প্রধানত প্রাধান্য দিয়ে থাকে। |
| ৫. সমাজ কাঠামোর ওপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ। | ৫. ক্ষমতার কাঠামোর ওপর এর বিশেষ দৃষ্টি নিবদ্ধ। |
| ৬. পরিধি ব্যাপক হলেও কয়েকটি দিক যেমন- শাসনতন্ত্র, সরকারের বিভিন্ন অঙ্গ, অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয়ে সমাজবিজ্ঞান প্রত্যক্ষ ভাবে আলোচনা করে না। তবে এর সামাজিক পটভূমি উপেক্ষা করে না। | ৬. রাজনৈতিক বিষয় সম্পর্কে গুরুত্ব দিলেও আর্থ-সামাজিক এবং দার্শনিক দিক উপেক্ষা করে না। |
5 views
Answered