1 Answers

বাংলাদেশে শিল্পের ক্ষেত্রে সিন্ধু সভ্যতার অবদান ছিল অপরিসীম।

সিন্ধু সভ্যতায় বয়ন শিল্প, স্থাপত্য শিল্প, হস্ত ও কুটির শিল্প, অলঙ্কার শিল্প বিকাশ লাভ করেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সুরম্য ও কারুকার্যখচিত অট্টালিকা। তাছাড়া এ সভ্যতায় তুলানির্ভর তাঁতশিল্প গড়ে উঠেছিল। চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণে সিন্ধু সভ্যতার অধিবাসীরা পারদর্শী ছিল। এছাড়া সুন্দর ডিজাইনের মৃৎপাত্র, হাতির দাঁতের দ্রব্যসামগ্রী, স্বর্ণ-রৌপ্য, তামা ও ঝিনুকের অলঙ্কার তৈরি করতে পারতো এ সিন্ধু সভ্যতার মানুষ।

আধুনিক বাংলাদেশের শিল্পের ধরন এবং বৈশিষ্ট্য পর্যালোচনা করলে একথা সহজেই অনুমেয় যে, এসব শিল্পের উৎপত্তি সমসাময়িক সময়ে নয়, বরং সিন্ধু সভ্যতার মতো প্রাচীন সভ্যতার শিল্পের ধারণা থেকেই এসব শিল্পের প্রচলন হয়েছে। 

সুতরাং উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে সিন্ধু সভ্যতার অবদান ছিল অপরিসীম।

4 views

Related Questions