1 Answers

উদ্দীপকের টিভি বিজ্ঞাপনকে পক্ষসমূহের প্রকৃতি বিবেচনায় গণযোগাযোগ বলা যায় যা নিঃসন্দেহে উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। সাধারণত গণযোগাযোগ বলতে অধিকসংখ্যক সংবাদগ্রহীতা বা ব্যাপক জনগোষ্ঠীর নিকট কোনো সংবাদ বা তথ্যের প্রেরণকে বোঝায়।

উদ্দীপকে দেখা যায়, মি. তানভীর একটি বড় প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানে নতুন উৎপাদিত একটা প্রসাধনী সামগ্রী বাজারে ছাড়ার জন্য তিনি একটা চমৎকার টিভি বিজ্ঞাপন তৈরি করেছেন। এ টিভি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি নতুন তৈরিকৃত পণ্যটি অসংখ্য ব্যক্তি বা গ্রাহকের মাঝে তুলে ধরেছেন যা গণযোগাযোগের বৈশিষ্ট্যস্বরূপ।

গণযোগাযোগের মাধ্যমে নতুন পণ্যের বৈশিষ্ট্য ও গুণাবলি সম্পর্কে অসংখ্য মানুষকে অবহিত করা যায়। বিজ্ঞাপনে ক্রেতা ও ভোক্তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার ব্যবস্থা করা হয়। টিভি বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের প্রতি গ্রাহকরা আকৃষ্ট হয়। এতে নতুন পণ্যের ব্যাপক প্রচার সম্ভব হয়। মি. তানভীর টিভি বিজ্ঞাপনে নতুন পণ্যের প্রচারের ব্যবস্থা করার অসংখ্য ভোক্তা পণ্য সম্পর্কে জানতে পারবে। এতে পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাবে এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জিত হবে। অর্থাৎ মি. তানভীরের এ গণযোগাযোগ নিঃসন্দেহে উদ্দেশ্য পূরণে সহায়ক হবে।

5 views

Related Questions