1 Answers
যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা অনুমানলব্ধ জ্ঞান পেয়ে থাকি। উদ্দীপকে আসিফের মা'র অনুমানটি একটি পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানই যুক্তিবিদ্যার অংশ। আমরা জানি, যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করে। বস্তুত চিন্তার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি। জ্ঞান দুপ্রকার। যথা: প্রত্যক্ষ জ্ঞান ও পরোক্ষ জ্ঞান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। আর অনুমান হলো পরোক্ষ জ্ঞানের উৎস। এজন্য যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে। যেমন-
সকল কবি হয় দার্শনিক,
কাজী নজরুল ইসলাম একজন কবি;
অতএব কাজী নজরুল ইসলাম হয় একজন দার্শনিক।
এই যুক্তিবাক্যে আমরা জানি কাজী নজরুল ইসলাম একজন কবি। কিন্তু তিনি দার্শনিক কিনা সেটা আমাদের অজানা। কিন্তু আমরা উক্ত যুক্তির প্রথম আশ্রয়বাক্যে থেকেই জেনেছি সকল কবি হয় দার্শনিক। এই আশ্রয়বাক্য থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি কাজী নজরুল ইসলাম একজন দার্শনিক। এইভাবে অনুমানের মাধ্যমে আমরা পরোক্ষ জ্ঞান পেয়ে থাকি। তবে পরোক্ষ জ্ঞানের সত্যাসত্য বিচারকে যুক্তিবিদ্যার মুখ্য আলোচ্য বিষয় হিসাবে ধরে নিলে প্রত্যক্ষ জ্ঞানের আলোচনাকে যুক্তিবিদ্যার আলোচ্য সূচির বহির্ভূত বলে মনে করা ঠিক নয়। পরোক্ষ জ্ঞানের প্রামাণ্যরীতি বা বৈধতা নির্ধারণ যুক্তিবিদ্যার মুখ্য কাজ হলেও যুক্তিবিদ্যা সব ধরনের জ্ঞানের প্রকৃতি ও কারণ নির্ণয় করার চেষ্টা করে থাকে। তাই প্রকারান্তরে জ্ঞানের আলোচনা যুক্তিবিদ্যার আলোচ্যসূচির অন্তর্ভুক্ত হয়ে পড়ে।