1 Answers
সীমার আচরণ তারুণ্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
কৈশোর পেরিয়ে মানুষ তারুণ্যে প্রবেশ করে। তারুণ্যেই মানুষ সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এছাড়া এ বয়সীরা স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। তারুণ্যের মানসিক বিপর্যয় সমূহ বর্ণনা করা হলো -
তারুণ্যে পরিণত আচরণ অর্জন করা স্বাভাবিক বিষয়। এ সময়ে সঠিক পরিণত আচরণ অর্জন করতে না পারলে নানা রকম মানসিক বিপত্তির উদ্ভব হতে পারে। শৈশবে যাদের বয়সোপযোগী আচরণের অভ্যাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় না তারা তারুণ্যে শিক্ষণীয় আচরণে নৈপুণ্য অর্জন করতে পারে না। অল্প বয়সে যেসব ছেলেমেয়ে পরিপক্বতা অর্জন করে তার চেয়ে বেশি বয়সে পরিপক্বতা অর্জনকারী ছেলেমেয়ের আচরণ নৈপুণ্য সাফল্যের সাথে অর্জন করার সুযোগ কম পায়। পরিণত বয়সের ছেলেমেয়েরা দেরিতে পরিপক্বতা অর্জন করলে শিশু হিসেবে পরিগণিত হয়। ফলে সে যৌবনের স্বাভাবিক অধিকার, সুযোগ-সুবিধা এবং দায়িত্ব বহন করার যোগ্যতা অর্জন করতে পারে না। এসব কারণে নানা রকম মানসিক বিপত্তির সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, তরুণরা নানা কারণে মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে থাকে।