1 Answers

প্রাক শৈশবে মানসিক বিকাশ দ্রুতগতিতে চলতে থাকে। শিশুদের নিজস্ব ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্র্য বিকশিত হয় । এ সময়ে শিশুর নিজের দেহের বাইরের এবং অভ্যন্তরীণ উদ্দীপনাসমূহের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ থাকে বলে খুব অসহায় বোধ করে। বয়স বাড়ার সাথে সাথে তার ক্রিয়া ও ইন্দ্রিয় ক্ষমতার বিশেষ করে কথা বলার ক্ষমতার বিকাশের ফলে তার সহজাত উদ্বেগ নিয়ন্ত্রণে আসে।

১ম মাসে শিশু শব্দ শুনলে চমকে ওঠে। ২য় মাসে কোনো কিছুর দিকে নির্দিষ্টভাবে তাকিয়ে এক পাশ থেকে অন্য পাশে দৃষ্টি ঘুরাতে পারে। ৩য় মাসে কোনো জিনিস দৃষ্টি থেকে আড়ালে নিতে চাইলেও অনুসরণ করতে চেষ্টা করে। ২য় মাসে মায়ের গলার শব্দে শিশু আনন্দবোধ করে। ৩য় মাসে কারণের ওপর নির্ভর করে চিৎকারের ধরন বদলাতে পারে। ৪র্থ মাসে পরিচিত চেহারা এবং স্বর চিনতে পারে। ৫ম মাসে কে পরিচিত ও কে অপরিচিত তা বুঝতে পারে। ৬ষ্ঠ মাসে কথা বলতে চেষ্ট করে। ৪ মাস থেকে ৮ মাস বয়সে নতুন প্রতিক্রিয়ার বিকাশ ঘটে। এসময় শিশুরা শব্দ অনুকরণ করতে শিখে এবং নিজেকে প্রকাশ করতে চায়। ৮ মাস থেকে ১২ মাস বয়সে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে শিশুর উপলব্ধি বা বোধশক্তির ক্ষমতা জন্মায়।

প্রথম বছরে শিশুর বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়ার উন্নতি ঘটে। ১৮ থেকে ২৪ মাসে শিশুর জ্ঞানীয় দক্ষতা বাড়তে থাকে এবং পোশাক পরা, গোসল করা প্রভৃতি কাজে আনন্দ পায়। প্রাক শৈশবে মানসিক বিকাশের সম্পর্ক সূত্রে ভাষার ব্যবহার করতে শুরু করে।

5 views

Related Questions