1 Answers
সাফরিনার বিকাশের প্রাক-শৈশবকালে অবস্থান করছে। প্রাক শৈশবের শিশুদের দৈহিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটতে থাকে। শিশুর মানসিক বিকাশ আচার-আচরণ ও কথার মাধ্যমে প্রকাশ পায়।
সাফরিনা বিকাশের যে স্তরে আছে সে স্তরে তার মানসিক বিকাশ দ্রুত হয়। সাফরিনা যখন জন্মগ্রহণ করে, তখন তার স্নায়ুতন্ত্র দুর্বল ছিল। পরিবেশের কোনো উদ্দীপকের প্রতি সাড়া দিতে পারত না। তার মস্তিষ্কের স্নায়ুকোষের বিকাশের ফলে মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে তার ভাষার বিকাশ হয়। চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এ সময়ে তার জ্ঞানীয় দক্ষতা বাড়তে থাকে। সে পোশাক পরা, গোসল করা প্রভৃতি কাজে আনন্দ পায়।
5 views
Answered