1 Answers
ছয় বছর বয়সী শিশুদের প্রাক বিদ্যালয়গামী শিশু বলা হয়।
প্রাক বিদ্যালয়গামী শিশুদের এসময় কল্পনাশক্তি বৃদ্ধি পায় এবং মনে বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা বা প্রতিরূপ সৃষ্টি হয়। জানার আগ্রহ বৃদ্ধি পায়। রিয়া প্রাক-বিদ্যালয়গামী শিশু শারীরিক বিকাশের পাশাপাশি তার মানসিক ও ভাষার বিকাশও হতে থাকে। সে ক্রমাগত প্রশ্ন করে। তার মানসিক বিকাশ উন্নত হতে থাকে। এই বয়সে তার বেশ অনুকরণপ্রিয় ও কৌতূহলপ্রিয় হয়। ন্যায়-অন্যায় বোধ সৃষ্টি হয়। ছেলেরা বাবাকে ও মেয়েরা মাকে অনুকরণ করে। রিয়ার বয়সী ছেলেমেয়েদের ইন্দ্রিয়বোধ প্রখর হয়। চিন্তা করার শক্তি বৃদ্ধি পায়। চোখ, হাত ও বুদ্ধির সমন্বয়ে তারা পেন্সিল ধরে টানতে পারে। ছবি একে মনের ভাব প্রকাশ করতে পারে। এসকল মানসিক বিকাশ এ বয়সী ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়।
5 views
Answered