1 Answers
২ বছর থেকে ৬ বছর বয়সী শিশুদের প্রাক-বিদ্যালয়গামী শিশু বলে। প্রাক-বিদ্যালয়গামী শিশুদের অস্থি, পেশি ও স্নায়ুতন্ত্র বেশ মজবুত হতে থাকে। ছেলেমেয়েভেদে পেশির বর্ধন ভিন্নতর হয়। ছেলেরা বেশি পেশিবহুল হয়। মেদকলা বেশি হলে শিশু মোটা হয় আর পেশিকলা বেশি হলে বলিষ্ঠ হয়।
অতুলের বয়সী শিশুদের প্রাক-বিদ্যালয়গামী শিশু বলে। অস্থি ও পেশি মজবুত হওয়ায় অতুলের বয়সী শিশুরা হাঁটাচলা, দৌড় ঝাঁপ, সাঁতার কাটা, খেলাধুলায় বেশ কৌশলী হয়। সূক্ষ্ম অঙ্গ সঞ্চালন বিকাশে পরিপক্বতা আসে এবং সুস্থ শিশুর মধ্যে অফুরন্ত শক্তি দেখা যায়। সে বেশ চঞ্চল হয়। হৃদপেশির গতি প্রাপ্তবয়স্কদের মতো হয়। এছাড়া পরিপাকতন্ত্র সব ধরনের খাদ্য হজম করতে পারে।
4 views
Answered