1 Answers
রাকিবের বয়সী ছেলেমেয়েরা তারুণ্যে অবস্থান করছে। তারণ্যে ছেলেমেয়েদের সামাজিক অভিযোজন সবচেয়ে কঠিন একটি বিকাশমূলক কাজ। সমবয়সী দল তরুণ-তরুণীদের জীবনে একটি বাস্তব জগৎ। সঙ্গীদের সাহচর্যে তাদের মধ্যে আত্মধারণা জন্মলাভ করে। সঙ্গী দলের প্রভাবে তরুণ-তরুণীরা বয়সোপযোগী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে শেখে। আবার নেতৃত্ব গ্রহণের ক্ষমতা থাকলে সঙ্গী দলের প্রভাবে নেতৃত্ব লাভের সুযোগ লাভ করে।
তারুণ্যে ছেলেমেয়েদের মধ্যে পারস্পরিক আকর্ষণ দেখা যায়। এসময়ে তাদের মধ্যে শৈশবকালীন বিদ্বেষপূর্ণ মনোভাবের পরিবর্তন হয়। ফলে তারা একে অপরকে সঙ্গী হিসেবে পেতে চায়। তারুণ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব তখনই গড়ে ওঠে, যখন পরস্পরের আগ্রহ ও মূল্যবোধের মধ্যে সাদৃশ্য থাকে, একে অন্যকে বুঝতে পারে এবং একে অন্যের সান্নিধ্যে নিরাপদ বোধ করে। এ সময় যেসব তরুণ-তরুণীরা সুষ্ঠু পারিবারিক পরিবেশে বেড়ে ওঠে তাদের সামাজিক অভিযোজনও সুষ্ঠু হয়। তারা বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করে এবং সহজেই সমবয়সী ও অন্য সকলকে আকর্ষণ করতে পারে।
পরিশেষে বলা যায়, সুষ্ঠু সামাজিক অভিযোজন তরুণদের সমাজ উপযোগী করে গড়ে তোলে।